উত্তর: কসাইখানার ব্যবসা (পশু ক্রয় করে জবাই করার পর তার গোশত বিক্রি করা) মৌলিকভাবে জায়েয। তবে এক্ষেত্রে কিছু শর্তাবলি রয়েছে-
১. পশু হালাল হতে হবে। যেমন- উট, গরু, ছাগল ইত্যাদি (আল-মায়েদা, ৫/১)।
২. আল্লাহর নামে (বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে) জবাই করতে হবে (আল-আনআম, ৬/১২১)।
৩. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাতী পদ্ধতিতে পশু যবেহ করতে হবে। যেমন- ছুরি ধার দিয়ে নেওয়া, যবেহের পর ছুরি দিয়ে শ্বাসনালি, কণ্ঠনালিতে আঘাত না করা, পশু পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে চামড়া ছড়ানো বা পা কাটা যাবে না (তিরমিযী, হা/১৪০৯; ইবনু মাজাহ, হা/৩১৭০)।
৪. মৃত পশুর (জবাই ব্যতীত অন্য কোনোভাবে মারা যাওয়া পশু) গোশত বিক্রি করা যাবে না (আল-মায়েদা, ৫/৩)।
৫. যেসব পশুকে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে, সেসব পশুকে জবাই করে তার গোশত বিক্রি করা যাবে না, কারণ এগুলোর গোশত খাওয়া হালাল নয় (আল-মায়েদা, ৫/৩)।
৬. ব্যবসার সাধারণ শর্ত পালন করতে হবে। যেমন- ওযনে কম না দেওয়া, মিথ্যা না বলা বা মিথ্যা কসম না করা ইত্যাদি।
-মো. রুহুল আমিন
শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
