উত্তর: অসুস্থতা, বার্ধক্য বা প্রাণসংহারী ভিড়ের আশঙ্কা থাকলে জামরাতে কংকর নিক্ষেপের প্রতিনিধি (ওয়াকিল) নিয়োগ করা জায়েয। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জের বছরে খাসআম গোত্রের এক মহিলা এসে বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর পক্ষ থেকে তাঁর বান্দাদের উপর ফরযকৃত হজ্জ আমার পিতাকে এমন অবস্থায় পেয়েছে যে, তিনি অতি বৃদ্ধ, তিনি সওয়ারির ওপর সোজা হয়ে বসতে পারেন না। যদি আমি তার পক্ষ থেকে হজ্জ করি, তাহলে কি তার হজ্জ আদায় হবে? তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ’ (ছহীহ বুখারী, হা/১৮৫৪; ছহীহ মুসলিম, হা/১৩৩৫)।
প্রশ্নকারী : হাফিজ আসাদ
খুলনা।
