উত্তর: স্বামীর ইন্তিকালের পর চার মাস দশ দিন ইদ্দত পালন করা স্ত্রীর জন্য ওয়াজিব (আল-বাকারা, ২/২৩৪)। ইদ্দত চলাকালীন সময়ে স্ত্রী ঘরের বাইরে বের হতে পারবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরাইয়া বিনতু মালিক (যার স্বামী ইন্তিকাল করেছিল) রাযিয়াল্লাহু আনহা-কে বললেন, ‘তুমি নিজ ঘরে অবস্থান করো ইদ্দত শেষ হওয়া পর্যন্ত’ (আবূ দাঊদ, হা/২৩০০)। সুতরাং জরুরী অবস্থা ব্যতীত ইদ্দত চলাকালীন সময়ে স্ত্রী ঘরের বাইরে বের হতে পারবে না। প্রশ্নে বর্ণিত নারীর উপর তার দুই সন্তানের ভরণপোষণের দায়িত্ব অর্পিত হবে না; বরং তাদের দাদা অথবা চাচার উপর উক্ত দায়িত্ব অর্পিত হবে। আর উক্ত নারীর দায়িত্ব অর্পিত হবে সেই পুরুষের উপর, যে ইসলামী বিধান অনুযায়ী সেই নারীর অভিভাবক সাব্যস্ত হবে। অতএব, দোকানে বসার প্রয়োজনে উক্ত নারী ঘর থেকে বের হতে পারবে না (আল-মুগনী, ৮/১৬৩)।
-হৃদয় মাহমুদ।
