কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : কেউ বলেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে। আবার কেউ বলেন, যাবে না। এ ব্যাপারে বিশুদ্ধ মত কী?

উত্তর : ইমাম মুক্তাদী সকলের জন্য সকল প্রকার ছালাতের প্রতি রাক‘আতে সূরা ফাতিহা পাঠ করা আবশ্যক। উবাদাহ বিন সামিত রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ঐ ব্যক্তির ছালাত সিদ্ধ নয় যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না’ (ছহীহ বুখারী, হা/৭৫৬; ছহীহ মুসলিম, হা/৩৯৪; মিশকাত, হা/৮২২)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ছালাত আদায় করল, যার মধ্যে কুরআনের সারবস্ত্ত অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করল না তার ঐ ছালাত বিকলাঙ্গ, বিকলাঙ্গ, বিকলাঙ্গ (অপূর্ণাঙ্গ) (ছহীহ মুসলিম, হা/৩৯৫)। তবে ইমামের পিছনে মুক্তাদী সূরা ফাতিহা নীরবে পড়বে (ছহীহ মুসলিম, হা/৩৯৫; মিশকাত, হা/৮২৩)।

-খবীরউদ্দীন

তারাশ, সিরাজগঞ্জ।


Magazine