উত্তর : রুচি হলে ৭/৮ মাসের গর্ভবতী গাভীর গোশত খাওয়া যায়। আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, হে আল্লাহ্র রাসূল! আমরা উঠনী ও গাভী এবং ছাগল জবাই করি। অথচ তার পেটে বাচ্চা পাই। সেটাকে ফেলে দিব না-কি খেয়ে নিব? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘ইচ্ছা হলে তোমারা তা খেতে পার। কেননা বাচ্চার মাকে যবেহ করা মানে বাচ্চাকে যবেহ করা’ (আবুদাঊদ, হা/২৮২৭; ইবনু মাজাহ, হা/৩১৯৯; মিশকাত, হা/৪০৯৩)।
-সাজ্জাদ হোসেন
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
