উত্তর : ১০ বার সূরা ইখলাছ পাঠ করা সংক্রান্ত হাদীছটি দুর্বল। সাহ্ল ইবনু মু‘আয ইবনু আনাস আল-জুহানী তার পিতা মু‘আয ইবনু আনাস আল-জুহানী থেকে বর্ণনা করেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সূরা ইখলাছ ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ শেষ পর্যন্ত ১০ বার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মান করবেন’ (মুসনাদে আহমাদ, ৩/৪৩৭)। হাদীছের সনদে ইবনু লাহি‘আহ, রিশদীন ইবনু সা‘দ এবং যাববান ইবনু ফায়িদ আছেন। এরা তিনজনই দুর্বল বর্ণনাকারী। অতএব হাদীছটি দুর্বল। (শু‘আইব আল-আরনাউত দুর্বল বলেছেন)। অবশ্য সূরা ইখলাছ তিনবার পাঠ করলে একবার কুরআন খতম দেয়ার ছওয়াব পাওয়া যায়, তা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত (ছহীহ মুসলিম, হা/৮১২; তিরমিযী, হা/২৯০০)।
- এ.বি.এম গোলাম কিবরিয়া (লিমন)
পলাশ পাড়া, গাইবান্দা।
