কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : তারাবীহ ও তাহাজ্জুদ কি একই ছালাত? যদি একটি আদায় করা হয় তাহলে অন্যটি আদায় করতে হবে কি? বিস্তারিত জানতে চাই।

উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীগণের আমল থেকে বুঝা যায় না যে তারা তারাবীহ ও তাহাজ্জুদের ছালাত ভিন্ন ভিন্নভাবে আদায় করেছেন। যার কারণে হাদীছ বিশারদগণ একই হাদীছ তাহাজ্জুদ অধ্যায়ে বর্ণনা করেছেন এবং তারাবীহ অধ্যায়েও বর্ণনা করেছেন। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারাবীহর ছালাতের আলোচনায় অধ্যায় রচনা করেছেন ‘রামাযানে ক্বিয়াম করার ফযীলত সম্পর্কে’ (বুখারী, ৩১/১ অধ্যায়)। সুতরাং তারাবীহ ও তাহাজ্জুদ একই ছালাত। বিস্তারিত বুখারীর হাদীছগুলোতে বর্ণিত হয়েছে (বুখারী, হা/২০১২-২০১৩)। এতএব একটি আদায় করলে অপরটি আদায় করতে হবে না।

যাকির হোসেন

পুঠিয়া, রাজশাহী।


Magazine