কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২):আদম আলাইহিস সালাম ও শয়তান কি জান্নাত, জাহান্নাম ও আল্লাহকে স্বচক্ষে দেখেছিলেন? আর শয়তান কি ইবাদত করতে করতে কোনো সময় ফেরেশতাদের সর্দার হয়েছিল— এ ব্যাপারে জানতে চাই।

উত্তর: পৃথিবীর কেউ আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেননি। এমনকি আদম আলাইহিস সালাম ও বিতাড়িত শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেননি। আল্লাহ তাআলা বলেন, ‘দৃষ্টিসমূহ তাঁকে আয়ত্ব করতে পারে না’ (আল-আনআম, ৬/১০৩)। আবূ যার গিফারী রাযিয়াল্লাহু আনহু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার রবকে দেখেছেন? তিনি বললেন, ‘তিনি নূর, আমি কীভাবে তাকে দেখব’ (ছহীহ মুসলিম, হা/১৭৮)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তাঁর (আল্লাহর) পর্দা হলো নূর। যদি তিনি সেই পর্দা সরিয়ে দিতেন, তবে তাঁর মুখমণ্ডলের জ্যোতির দীপ্তি তাঁর দৃষ্টিসীমায় যত সৃষ্টি আছে সবকিছুকে পুড়িয়ে দিত’ (ছহীহ মুসলিম, হা/১৭৯)। আদম আলাইহিস সালাম ও বিতাড়িত শয়তান জান্নাত স্বচক্ষে দেখেছেন (আল-আ‘রাফ, ৭/২; ত্ব-হা, ২০/১২০)। তবে জাহান্নাম দেখার ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না। আর শয়তান জিনদের অন্তর্ভুক্ত ছিল, সে ফেরেশতা ছিল না। আল্লাহ তাআলা বলেন, ‘সে ছিল জিনদের একজন, সে তার রবের আদেশ অমান্য করল’ (আল-কাহাফ, ১৮/৫০)।

প্রশ্নকারী : মিজানুর রহমান ভূইয়াঁ

ময়মনসিংহ সেনানিবাস।

Magazine