উত্তর : ঈদের খুৎবা একটি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার ছালাত শেষে দাঁড়িয়ে একটি খুৎবা দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আববাস রাযিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞেস করা হলো, আপনি কি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ঈদের ছালাতে উপস্থিত ছিলেন? তিনি বলেলেন, হ্যাঁ, ছিলাম। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ছালাতের আযান ও ইক্বামতের কথা উল্লেখ করেননি। এরপর তিনি মহিলাদের নিকট আসলেন, তাদের ওয়ায নছীহত করলেন, দান-খায়রাত করার জন্য উৎসাহিত করলেন... (বুখারী, হা/৯৬৩-৯৭৮; মুসলিম, হা/৮৮৫; মিশকাত, হা/১৪২৯)। এতে প্রমাণ করে যে, ঈদের খুৎবা একটি। দুই খুৎবা দেওয়ার প্রমাণে যে হাদীছ বর্ণিত হয়েছে সেটি যঈফ (যঈফ ইবনু মাজাহ, হা/১২৮৯; মিরআত, ৫ম খণ্ড, ২৭ পৃঃ)। যারা দুই খুৎবা দেন তারা জুম‘আর খুৎবার উপর ক্বিয়াস করে দিয়ে থাকেন। কিন্তু যেহেতু জুম‘আ ও ঈদ সম্পূর্ণ আলাদা দু’টি বিষয় এবং এর পদ্ধতিগত অনেক পার্থক্য রয়েছে, তাই একটিকে আরেকটির উপর ক্বিয়াস করা ঠিক নয়।
-আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁ।
