উত্তর : এমতাবস্থায় উক্ত মাসের মধ্যে যেকোনো দিনে ছিয়ামগুলো আদায় করে নিবে। মু‘আযা আদাভিয়া রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক মাসের তিনদিন ছিয়াম রাখতেন? আয়েশা রাযিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ। মু‘আযা রাহিমাহুল্লাহ বলেন, অতঃপর আমি জিজ্ঞেস করলাম, মাসের কোন তিনদিনে তিনি ছিয়াম রাখতেন? আয়েশা রাযিয়াল্লাহু আনহা বললেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের যে কোনো দিনে ছিয়াম রাখতে দ্বিধাবোধ করতেন না’ (ছহীহ মুসলিম, হা/১১৬০; আবুদাঊদ, হা/২৪৫৩; মিশকাত, হা/২০৪৬)।
-সারমীন সুলতানা
চিচিরবন্দর, দিনাজপুর।
