উত্তর : না, এ মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপদাপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। এ মর্মে মহান আল্লাহ বলেন, ‘আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, ধন ও প্রাণ এবং ফল-শস্যের অভাবের কিছু দ্বারা পরীক্ষা করব। সুতরাং আপনি ঐসব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন’ (আল-বাক্বারা, ২/১৫৫)।
-যাকওয়ান
আত্রাই, নওগাঁ।
