কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): কোনো ব্যক্তির উপর হজ্জ ফরয হওয়ার পরে কি নফল উমরা করা যাবে, নাকি আগে হজ্জসম্পন্ন করতে হবে? অনেকেই দেখি, আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও উমরা করতে যান, কিন্তু হজ্জকরার ব্যাপারে গাফলতি বা বিলম্ব করেন।

উত্তর: হজ্জ ইসলামের অন্যতম রুকন (ছহীহ বুখারী, হা/০৮)। সামর্থ্যবান ব্যক্তির উপর হজ্জ আদায় করা ফরয (আলে ইমরান, ৩/৯৭)। সুতরাং হজ্জ ফরয হওয়ার পর বিলম্ব না করে দ্রুত হজ্জ পালন করা ফরয। আর হজ্জ বিলম্ব করে উমরা পালন করতে যাওয়া একেবারেই উচিত নয়।

প্রশ্নকারী : মামুনুর রশীদ

মিরপুর, ঢাকা।


Magazine