কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): ছিয়াম রাখার দ্বীনী ও দুনিয়াবী ফায়েদা জানতে চাই।

উত্তর: ছিয়াম রাখার দ্বীনী ফায়েদাসমূহ- ১. তাক্বওয়া বা আল্লাহভীতি অর্জিত হয়’ (আল-বাকারা, ২/১৮৩)। ২. পূর্বের গুনাহ মাফ হয় (ছহীহ বুখারী, হা/৩৮)। ৩. গুনাহ থেকে বাঁচায় (ছহীহ বুখারী, হা/১৯০৫)। ৪. ছিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন (ছহীহ বুখারী, হা/১৮৯৪)। ৫. ছিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকের সুগন্ধি অপেক্ষা উত্তম (ছহীহ বুখারী, হা/১৮৯৪)।

ছিয়াম রাখার দুনিয়াবী ফায়েদাসমূহ- ১. ইফতারের মূহূর্তে বিশেষ আনন্দ লাভ হয় (ছহীহ মুসলিম, হা/১১৫১)। ২. ধৈর্য ও সহনশীলতার গুণ অর্জিত হয়। ৩. বিভিন্ন শারীরিক রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। ৪. শরীরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া নিশ্চিহ্ন হয়। ৫. ধনী-গরীব সবাই একসাথে ছিয়াম পালন করার ফলে পরস্পরের ভেদাভেদ হ্রাস পায় এবং অভাবী লোকেরা সমবেদনা লাভ করে। ৬. একই সময়ে ছিয়াম পালন, সাহারী ও ইফতার করার মাধ্যমে মুসলিমদের মাঝে একতা ও হৃদ্যতা তৈরি হয়।

প্রশ্নকারী : মহসিন মিঞা

সিরাজগঞ্জ।


Magazine