কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : ‘মাওয়ায়েযে এছহাকিয়া’ বা মরহুম পীর ছাহেব কেবলার ‘শেষ জীবনের অমূল্য বয়ান’... (লেখক : সৈয়দ মাওলানা মো. মোমতাজুল করীম (মোস্তাক আহমদ) বইটির ১৪ পৃষ্ঠায় লেখা রয়েছে, ‘‘আমি কোরআন শরীফে ওয়াদা করেছি, পূর্ণিমার আমাবস্যায় আমি পানি বেশি দিব’’। প্রশ্ন হলো, কথাটি কুরআন মাজীদের কোথাও লেখা আছে কি? তথ্যসহ জানাবেন।

উত্তর : কুরআন মাজীদের কোনো সূরায় বা আয়াতের কোথাও এ ধরনের কোনো কথা লেখা নেই। বরং তা মিথ্যা, বানোয়াট ও তথাকথিত মারেফতী পীরদের কারসাজি। তাদের কিতাবসমূহে এ ধরনের বানোয়াট ও বিভ্রান্তিকর বহু কিচ্ছা-কাহিনি লেখা আছে যা পড়লে মানুষ বিভ্রান্ত ও পথভ্রষ্ট হবে। সুতরাং এগুলো পড়া থেকে বিরত থাকতে হবে।

-রাকিবুল ইসলাম

বীরগঞ্জ, দিনাজপুর।

Magazine