উত্তর: তামাত্তু ও কিরান হজ্জে কুরবানী দেওয়া ওয়াজিব এবং সেই কুরবানীর গোশত হজ্জকারীর নিজে খাওয়া ও পরিবারের জন্য নিয়ে আসা জায়েয (ছহীহ মুসলিম, হা/১৯৭৩)। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তা থেকে খাও এবং মিসকীন ও ফকীরকে খাওয়াও’ (আল-হাজ্জ, ২২/৩৬)। তিনি আরো বলেন, ‘অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ, অভাবগ্ৰস্তকে খাওয়াও’ (আল-হাজ্জ, ২২/২৮)।
প্রশ্নকারী : পলেন আহসান
গুলশান, ঢাকা।
