উত্তর: উল্লেখিত প্রশ্নের উত্তর প্রদানের পূর্বে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন তা হচ্ছে, হাদীছে গরু দিয়ে আকীকা করার কোনো প্রমাণ পাওয়া যায় না। আকীকা একমাত্র ছাগল, দুম্বা ও ভেড়া দিয়ে প্রদান করার প্রমাণ হাদীছ থেকে পাওয়া যায় (আবূ দাঊদ, হা/২৮৩৪, ২৮৪২; নাসাঈ, হা/৪২১৯)। সুতরাং একই গরুতে একই ব্যক্তি কুরবানী ও আকীকার নিয়্যত করতে পারবে না এবং সপ্তম দিনের পর আকীকা হবে না (আবূ দাঊদ, হা/২৮৩৮)।
প্রশ্নকারী : ছবিরুল হাসান
গাইবান্ধা।
