উত্তর : আরাফার দিন তথা ৯ যিলহজ্জ ছিয়াম পালন করতে হবে এটাই ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আরাফা দিনের (يوم عرفة) ছিয়ামের ব্যাপারে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর মাধ্যমে ছিয়াম পালনকারীর পূর্বের এক বছরের এবং পরের এক বছরের পাপ মোচন করে দিবেন’ (ছহীহ মুসলিম, হা/২৮০৩; মিশকাত, হা/২০৪৪)। সুতরাং হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, যেদিন যে দেশে ৯ যিলহজ্জ হবে সেদিন সে দেশে আরাফার ছিয়াম পালন করবে। সঊদীর সাথে মিলিয়ে নয় (ফাতাওয়া ছালেহ আল-মুনাজ্জিদ, ফাতাওয়া নং ৪০৭২০; ইসলাম ওয়েব, ফাতাওয়া নং ২২৭৯৫৩)।
-তাওহীদ
পীরগঞ্জ, রংপুর।
