উত্তর : বিতর ছালাত একটি গুরুত্বপপূর্ণ সুন্নাত। ফিক্বহী পরিভাষায় যাকে ‘সুন্নাতে মুওয়াক্কাদাহ’ বলা হয়। হাদীছের নির্দেশ সমূহের মাধ্যমে বুঝা যায়, কেউ যদি অবজ্ঞা করে তা স্বেচ্ছায় ছেড়ে দেয় তাহলে সে গোনাহগার হবে (আবুদাঊদ, হা/১৪১৬; তিরমিযী, হা/৪৫৩; ইবনু মাজাহ, হা/১১৬৯ মিশকাত, হা/১২৬৬)। কোন ব্যক্তি যদি বিতর ছালাত বাকী রেখে ঘুমিয়ে যায় অথবা বিতর আদায়ে ভুলে যায়, তাহলে যখন ঘুম ভাঙ্গবে অথবা যখন স্মরণ হবে তখন আদায় করে নিবে (আবুদাঊদ, ইরওয়াউল গালীল, হা/৪৪২)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন তোমাদের কেউ বিতর না পড়ে সকাল করবে, তখন সে যেন বিতর পড়ে নেয়’, অর্থাৎ ক্বাযা আদায় করে নেয় (বায়হাক্বী, হাকেম, সনদ ছহীহ, ফিক্বহুস সুন্নাহ, ১/৬৭ পৃঃ, ‘বিতর’ অনুচ্ছেদ)।
-মনির
দূর্গাপুর, রাজশাহী।
