উত্তর : হ্যাঁ, শুধু অলংকার দিয়ে মোহর আদায় করা যাবে। আব্দুর রহমান ইবনে আউফ রাযিয়াল্লাহু আনহু জনৈকা আনছারী মহিলাকে খেজুরের আঁটি সমপরিমাণ স্বর্ণ মোহর দিয়ে বিয়ে করেছেন। আল্লাহর রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম বললেন, হে আব্দুর রহমান তোমার কী হয়েছে? তিনি উত্তরে বলনেন, আমি জনৈকা আনছারী মহিলাকে বিয়ে করেছি। নবী ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কত মোহর দিয়েছে? তিনি বললেন, খেজুরের আঁটি সমপরিমাণ স্বর্ণ দিয়েছি। নবী ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম বললেন, একটি বকরী দিয়ে হলেও ওয়ালিমার ব্যবস্থা করো’ (ছহীহ বুখারী, হা/৫০৭২)।
-ইসমাইল বিন রুহুল আমিন
কুমিল্লা সদর।
