কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): নারীরা গর্ভকালীন সময়ে বসে বসে ইশারায় ছালাত আদায় করতে পারবে কি?

উত্তর: গর্ভবতী নারী যদি দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়, কিন্তু যথানিয়মে রুকূ-সিজদা করতে সক্ষম না হয়; তাহলে দাঁড়িয়ে ছালাত আদায় করবে এবং রুকূ-সিজদার জন্য দাঁড়ানো অবস্থায় ইশারা করবে। আর যদি দাঁড়িয়ে থাকতে এবং রুকূ-সিজদা করতে সক্ষম না হয়, তাহলে বসে ছালাত আদায় করবে এবং রুকূ-সিজদার জন্য ইশারা করবে (ছহীহ বুখারী, হা/১১১৭; মুওয়াত্ত্বা মালিক, হা/৪৬৪)।

প্রশ্নকারী : মাসুদ রানা

সৈয়দপুর, নীলফামারী।


Magazine