কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : চাকুরী হইতেছে না। চাকুরী পাওয়ার কোনো আমল আছে কি?

উত্তর: চাকুরী পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো দু‘আ বর্ণিত হয়নি। তবে, চাকুরী মানুষের একটি প্রয়োজনীয় বিষয়। তাই মনের ইচ্ছা বা চাহিদা পূরণের জন্য নিম্নোক্ত আমলগুলো করলে আল্লাহ তার চাওয়া পূরণ করবেন ইনশা-আল্লাহ!

১. ‌لَا ‌إِلَهَ ‌إِلَّا ‌أَنْتَ ‌سُبْحَانَكَ ‌إِنِّي ‌كُنْتُ ‌مِنَ ‌الظالمينَ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে কোন মুসলিম লোক কোন বিষয়ে কখনো এ দুআ করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দুআ কবুল করেন’ (তিরমিযী, হা/৩৫০৫; মিশকাত, হা/২২৯৬)।

২. রাতের শেষের এক তৃতীয়াংশে আল্লাহর কাছে নিজ প্রয়োজন তুলে ধরলে আল্লাহ তা পূরণ করবেন (ছহীহ মুসলিম, হা/৭৫৮)।


প্রশ্নকারী : বায়তুল বখতিয়ার

বরিশাল।


Magazine