কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : আমি ওমান প্রবাসী। আমি দিনের ছালাতগুলো ওয়াক্ত মতো আদায় করতে পারি না। সুতরাং সেগুলো কি রাতে আদায় করতে পারব? পারলে কোনটি আগে আদায় করব? আর সুন্নাত বা নফলগুলো কি করব?

উত্তর : সুস্থ-মুক্বীম নর-নারীর জন্য কাজের অজুহাতে ফরয ছালাত দেরীতে আদায় করা বৈধ নয় (নূর, ৩৭-৩৮)। তাই কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলে কাজের ফাঁকে আপনাকে অবশ্যই ফরয ছালাত সময়মত আদায় করতে হবে। তা সম্ভব না হলে আপনাকে বিকল্প কাজ খুঁজতে হবে। আর সাথে সাথে সুন্নাত ছালাতগুলো সাধ্যমত আদায় করার চেষ্টা করবেন।

-নাজির ইসলাম

ওমান প্রবাসী।


Magazine