উত্তর: যদি নিশ্চিত পবিত্রতার পর হলুদ স্রাব আসে, তাহলে এটি মাসিক বলে গণ্য হবে না। তিনি ছালাত চালিয়ে যাবেন, নতুন করে গোসল করতে হবে না। উম্মু আতিয়্যাহ রাযিয়াল্লাহু আনহা বলেন, পবিত্রতার পর আমরা হলুদ ও মেটে রংয়ের স্রাবকে কোনো গুরুত্ব দিতাম না অর্থাৎ হায়েয গণ্য করতাম না (আবূ দাঊদ, হা/৩০৭)। অতএব, পবিত্রতার পর দেখা হলুদ স্রাব মাসিক নয়; এটি ওযূ ভঙ্গকারী অন্যান্য স্রাবের মতো। ছালাতের সময় ওযূ করে নিলেই যথেষ্ট।
প্রশ্নকারী : আসমা
মিরপুর, ঢাকা।
