উত্তর: পিতামাতাকে যাকাতের মাল দেওয়া জায়েয নয়। কেননা সন্তান-সন্ততি ও তাদের সম্পদ মূলত পিতা-মাতারই সম্পদ। আমর ইবনু শুয়াইব রাযিয়াল্লাহু আনহু তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বলল, আমার নিকট ধন-সম্পদ আছে এবং আমার পিতা দরিদ্রতার দরুণ আমার ধন-সম্পদের মুখাপেক্ষী। তখন তিনি বললেন, ‘তুমি ও তোমার ধন-সম্পদ তোমার পিতার। তোমাদের সন্তান-সন্ততি তোমাদের উত্তম রিযিক্ব। সুতরাং তোমারা সন্তানের উপার্জন খাও’ (আবূ দাঊদ, হা/৩৫৩০; ইবনু মাজাহ, হা/২২৯২; আহমাদ, হা/৬৬৭৮; মিশকাত, হা/৩৩৫৪)। উল্লেখ্য যে, পিতামাতা নিজ স্বাধীনতায় পরিমিতভাবে ছেলের সম্পদ থেকে ভোগ করতে পারবে। যদিও ছেলের সম্পদের ফারায়েয অনুযায়ী মালিক ছেলে নিজেই।
-সাইফুল্লাহ
টাঙ্গাইল।
