উত্তর: উক্ত কথা কুরআন-সুন্নাহ বিরোধী। পাপ ও পাপী উভয়কেই ঘৃণা করতে হবে। কুরআনুল কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে পাপ ও পাপীদের অপছন্দ তথা ঘৃণা করার কথা বলেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, সূরা বাকারার ২/১৯০ ও ২/২০৫ আয়াত। অনুরূপভাবে একাধিক আয়াতে তিনি বিভিন্ন পাপের শাস্তি বর্ণনা করেছেন। পাপীকে শাস্তি প্রদান করা তার প্রতি ঘৃণাকে আবশ্যক করে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কিছু দেয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে, সে ব্যক্তি অবশ্যই তার ঈমানকে পূর্ণ করেছে’ (আবূ দাঊদ, হা/৪৬৮১)। উক্ত হাদীছ থেকে পাপীকে ঘৃণা করার বিষয়টি স্পষ্টভাবে বুঝে আসে।
-আবুল ফতেহ
