উত্তর : খোলার নিয়ম হচ্ছে কোর্টে বা গ্রাম্য সালিশে অভিভাবকের উপস্থিতিতে মেয়ে ছেলের থেকে আলাদা হতে চাইবে। ছেলে সেটা গ্রহণ করে নিবে অথবা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বা কোর্ট তাদের মধ্যে বিচ্ছেদের ঘোষণা দিবে। অতঃপর এক মাস ইদ্দত পালন করত মেয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবন্ধ হতে পারবে। কোনো মেয়ে ক্বাযী বা অভিভাবক ছাড়াই নিজেই নিজের বিবাহের খোলা করতে পারে না (ছহীহ বুখরী, হা/৪৮৬৭)। কেননা কোনো মেয়েকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়নি (ইবনু মাজাহ, হা/২০৭২)। আর খোলা করার পরে পূর্বের স্বামীর প্রদত্ত জিনিস ফেরত দিতে হবে। এমতাবস্থায় প্রশ্নে উল্লেখিত মাসআলা আরো স্পষ্ট হতে হবে যে, স্বামী-স্ত্রীর পূর্ণ সম্মতিতে খোলা সংঘঠিত হয়েছে কি-না? অথবা সালিশের মাধ্যমে খোলা সংঘটিত হয়েছে কি-না? অথবা ক্বাযীর মাধ্যমে খোলা সংঘটিত হয়েছে কিনা? যদি না হয়ে থাকে তাহলে পরবর্তী বিবাহ বৈধ হয়নি। বরং পূর্বের স্বামীর থেকে তালাক নিতে হবে এবং ইদ্দত পূর্ণ করে পুনরায় নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। উল্লেখ্য যে, তিন বছর বয়সী মেয়েটি পিতা হিসাবে আপনার হেফাযতেই থাকবে।
-জুবায়রে ইসলাম (সবুজ)
সিঙ্গাপুর।
