কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): গ্রাম অঞ্চলের মহিলারা শরীরে তাবীয, গাছের শেকড় ইত্যাদি বেঁধে রাখে। প্রশ্ন হলো এসব নিয়ে ছালাত আদায় করলে ছালাত কবুল হবে কি?

উত্তর: বর্তমানে তাবীয নামে যে সকল বস্তু গলায় ঝুলিয়ে বা হাতে বেঁধে রাখা হয়, এগুলো শিরকের অন্তর্ভুক্ত (আবূ দাঊদ, হা/৩৮৮৩)। গাছের শেকড় বেঁধে রাখায় কোনো চিকিৎসা নেই। সুতরাং চিকিৎসার নিয়্যতে গাছের শেকড় বাঁধলেও সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে (কিতাবুত তাওহীদ, মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব, পৃ. ৩১)। শিরক করলে আমলসমূহ বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যদি আপনি শিরক করেন, তবে আপনার সমস্ত আমল তো নিস্ফল হবে এবং অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত’ (আয-যুমার, ৩৯/৬৫)। করণীয় হলো, দ্রুত তওবা করে এসব শিরকী কর্মকাণ্ড থেকে ফিরে আসতে হবে, তাহলে ছালাত কবুল হবে, ইন-শা-আল্লাহ!

প্রশ্নকারী : মিজানুর রহমান ভূইয়াঁ

ময়মনসিংহ সেনানিবাস।

Magazine