কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): জনৈক সম্পদশালী ব্যক্তি প্রায় প্রতিবছর ৪/৫টি বড় গরু এবং ৩/৪টি বড় ছাগল কুরবানী করেন। এভাবে এক ব্যক্তির কয়েকটি পশু কুরবানী করার বিধান কী? এতে কি ছওয়াব বেশি পাবে?

উত্তর: কোনো ব্যক্তি যদি সামর্থ্যবান হয় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একাধিক পশু কুরবানী করে, তাহলে সে তাতে বেশি নেকী পাবে এবং দরিদ্র মানুষেরা উপকৃত হবে। সামর্থ্যবান ব্যক্তিদের একাধিক পশু কুরবানী করাই উত্তম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বছর একশটি গরু কুরবানী করেছিলেন এবং নিজে হাতে ৬৩টি উট যবেহ করেছিলেন, বাকিগুলো আলী রাযিয়াল্লাহু আনহু-কে যবেহ করার আদেশ করেছিলেন (ছহীহ মুসলিম, হা/১২১৮; ইবনু মাজাহ, হা/৩০৭৪)।

প্রশ্নকারী : তোফাজ্জল হোসেন

বনানী, ঢাকা।


Magazine