কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহ নিজের ক্ষেত্রে বহুবচনের শব্দ প্রয়োগ করেছেন। এর কারণ কী?

উত্তর : আরবগণ এমন সত্তার জন্য বহুবচনের শব্দ ব্যবহার করে থাকে যে একক হলেও তার অনুগতদের সংখ্যা অগণিত যারা তার নির্দেশে সবকিছু করে। পবিত্র কুরআনেও বিভিন্ন স্থানে আল্লাহ নিজের ক্ষেত্রে বহুবচনের শব্দ প্রয়োগ করেছেন। এর মাধ্যমে তিনি তার বিস্তর রাজত্ব, উচ্চ মর্যাদা ও সম্মানের দিকে ইংগিত করেছেন (আক্বীদা আত-তাদমুরিয়া, ইবনে তায়মিয়া, পৃঃ ১০৯)।

-আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর ।


Magazine