কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : মৃত ব্যক্তিকে কবরে রাখার সঠিক নিয়ম কী? তাকে চিত করে শোয়ানোর কোন বিধান আছে কি?

উত্তর : মৃত ব্যক্তিকে পায়ের দিক দিয়ে কবরে নামাবে। আবু ইসহাক্ব বলেন, হারেস আব্দুল্লাহ বিন ইয়াযীদকে তার জানাযার ছালাত পড়ানোর অছিয়ত করেছিলেন। ফলে তিনি তার জানাযা ছালাত পড়ান ও পায়ের দিক হতে কবরে নামান এবং বলেন, এটাই সুন্নাত (আউনূল মা‘বূদ, হা/৩২০৯; মাইয়্যেতকে পায়ের দিকে থেকে প্রবেশ করনো পর্ব, ৬/১২৫ পৃঃ)। তবে পায়ের দিক থেকে নামাতে অসুবিধা হলে যেভাবে সুবিধা সেভাবে নামাতে পারে। লাশকে চিত করে রাখতে হবে না। বরং ডান কাতে রাখতে হবে (আল-মুহাল্লা, ৫/১৭৩ পৃঃ; ফিকহুস সুন্নাহ)। লাশকে কবরে চিত করে শুয়ানোর যে প্রথা সমাজে চালু আছে তা জায়েয নয়।

-আবু তাহের বিন বানি ইসরাইল

মহাদেবপুর, নওগাঁ।


Magazine