উত্তর : হ্যাঁ, খেতে পারে (সিলসিলা ছহীহাহ, হা/৩১৭৮)। তবে যে কোন খাদ্যদ্রব্য বসে খাওয়াই সুন্নাত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটি বকরী হাদিয়া দেওয়া হয়েছিল। খাওয়ার সময় তিনি দুই হাঁটু বিছিয়ে বসেছিলেন। জনৈক বেদুঈন তাঁকে বলল, এ কেমন বসা? তখন তিনি বললেন, ‘নিশ্চয়ই আল্লাহ আমাকে সম্মানিত বান্দা হিসাবে সৃষ্টি করেছেন, অহংকারী ও সীমালংঘনকারী হিসাবে সৃষ্টি করেননি’ (তাবারাণী, ফাৎহুল বারী, ৯/৪৫২ পৃঃ)। অন্য বর্ণনায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমি হেলান দিয়ে খাই না’ (ছহীহ বুখারী হা/৫৩৯৮; ফাৎহুল বারী, ৯/৪৫১ পৃঃ)।
-আব্দুল আলীম
সাপাহার, নওগাঁ।
