উত্তর : সাধারণভাবে পুরুষই হচ্ছে ইমামতির জন্য হক্বদার। পুরুষের উপস্থিতিতে নারী ইমামতি করতে পারবে না। কেননা আবুবকর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সে জাতি কখনো সফলকাম হবে না, যারা তাদের শাসনভার স্ত্রীলোকের হাতে অর্পণ করে’ (ছহীহ বুখারী, হা/৭০৯৯; মিশকাত, হা/৩৬৯৫)। সুতরাং পুরুষের উপস্থিতিতে মহিলারা ইমামতি করতে পারবে না। কোন নারী, নারী ব্যতীত ছালাতে কারো ইমামতি করতে পারবে না (লাজনা দায়েমা, ফাতাওয়া নং ২৪২৮)। তবে নারীরা শুধু নারীদের ইমামতি করতে পারে। সে ক্ষেত্রে মহিলা ইমাম সামনে না দাঁড়িয়ে কাতারের মাঝে দাঁড়াবে। (বায়হাক্বী সুনানি কুবরা, হা/৫৯০, ৫৯১; দারাকুৎনী, হা/১৫২৫)। মহিলারা জুম‘আর ছালাতে ইমামতি করতে পারবে না। কারণ জুম‘আর ছালাত তাদের উপর ফরয নয়। ঈদের ছালাতে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে না, বরং পুরুষদের সাথে খোলা ময়দানে গিয়ে ঈদের ছালাত আদায় করবে (ছহীহ মুসলিম, হা/৮৯০)।
-সালমান
ঢাকা।
