কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : বর্গা নেওয়া জমি থেকে উৎপাদিত ফসলের কি উশর দিতে হবে?

উত্তর : জমি বর্গা নেওয়া হোক কিংবা নিজের হোক, তাতে উৎপাদিত ফসল নিছাব পরিমাণ হলেই তার ওশর বের করতে হবে। অর্থাৎ ফসল যদি আকাশের পানি, ঝরনার পানি কিংবা কূপের পানি দ্বারা উৎপাদিত হয়, তাহলে তা হতে ওশর বা এক-দশমাংশ যাকাত দিতে হবে। আর যদি সেচ প্রক্রিয়ার মাধ্যমে ফসল উৎপাদিত হয় তাহলে ‘নিছফে ওশর’ বা বিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে (ছহীহ বুখারী, হা/১৪৮৩; মিশকাত, হা/১৭৪৭; বুলূগুল মারাম, হা/৬১৫)। উল্লেখ্য, উৎপাদিত ফসল প্রায় ২০ মন হলে তার উপর যাকাত ফরয হয়। অর্থাৎ নিছাব পূর্ণ হয়।

-নাদিরুজ্জামান

কাহালু থানা বগুড়া।


Magazine