উত্তর: না, এই মিছিলে অংশ নেওয়া যাবে না। কোনো মুসলিম মৃত্যুবরণ বা শাহাদতবরণ করলে তার জন্য মৃত্যুবার্ষিকী পালন বা শোক মিছিলের বিধান ইসলামে নেই। সুতরাং এই দিনে শোক দিবস পালন বা তাযিয়া মিছিল করা বৈধ নয়। এছাড়া এই দিবসকে কেন্দ্র করে অনেকে ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ বলে বিলাপ করেন, বুক চাপড়ায় এবং মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করে, যা সম্পূর্ণভাবে হারাম ও কাবীরা গুনাহ। আরও এদিনে ধারালো জিনিস দিয়ে নিজের দেহে আঘাত করে রক্তাক্ত করা এবং নিজের গায়ের কাপড় ছিঁড়ে ফেলা ইসলাম বহির্ভূত কাজ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যারা শোকে মুখে চপেটাঘাত করে, জামা ছিড়ে ফেলে ও জাহেলী যুগের মতো চিৎকার করে, তারা আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ বুখারী, হা/১২৯৭)। বরং আশূরায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সু্ন্নাহ অনুযায়ী মূসা আলাইহিস সালাম-এর নাজাতের জন্য দুই দিন ছিয়াম পালন করতে হবে, যাতে পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করা হবে (ছহীহ মুসলিম, হা/১১৬২)।
প্রশ্নকারী : গোলাম মুস্তাকিম
চট্রগ্রাম।
