উত্তর : লায়লাতুল ক্বদরের রাত্রি জাগরণের উদ্দেশ্য দীর্ঘক্ষণ ধরে রাত্রিকালীন ছালাত আদায় করা শরী‘আতসম্মত (বুখারী, হা/২০১৩; মুসলিম, হা/৭১৮)। কারও অসুবিধা হলে একাকী ছালাত আদায় করবে, কুরআন তেলাওয়াত ও যিকির-আযকারের মাধ্যমে রাত্রি অতিবাহিত করবে। জামা‘আত চলাকালীন সময়ে ই‘তিকাফকারী তার নির্দিষ্ট জায়গায় ইবাদতে মশগূল থাকবে। আর অন্য মুছল্লীগণ মসজিদে শুয়ে না থেকে বাসায় চলে গিয়ে ছালাত আদায় করবে।
-আব্দুস সোবহান
কালাই, জয়পুরহাট।
