কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : বিতর ছালাতে কি প্রতিদিন হাত তুলে দু‘আ কুনূত পড়তে হবে। না-কি মাঝে-মধ্যে?

উত্তর : দু‘আ কুনূত হাত তুলে পড়া যায় (বায়হাক্বী, ২/২১১-১২; মির‘আত, ৪/৩০০; তুহফা, ২/৫৬৬-৬৭)। আবার হাত না তুলে রুকূর পূর্বে ক্বিরাআতের সাথেও পড়া যায় (ইরওয়াউল গালীল, ২/৭১ পৃ.)। তবে বিতরের জন্য কুনূত ওয়াজিব নয়। বরং তা পড়া সুন্নাত। হাসান ইবনু আলী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) আমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিয়েছেন যা আমি বিতর ছালাতে পাঠ করি (আবুদাঊদ, হা/১৪২৫)। সুতরাং দু‘আ কুনূত ছাড়াও বিতর ছালাত পড়া যায়। তাছাড়া নিয়মিত দু‘আ কুনূত পড়া বিদ‘আত। আবু মালেক আল-আশজাঈ (রহিঃ) বলেন, আমি আমার পিতাকে বললাম, আপনি রাসূল (ছাঃ), আবুবকর, ওমর, ওছমান (রাঃ) এবং এখানে কূফায় প্রায় পাঁচ বৎসরকাল আলী (রাঃ)-এর পিছনে ছালাত আদায় করেছেন। তাঁরা কি কুনূত পড়েছেন? তিনি বললেন, হে বৎস! এটা নতুন আবিষ্কৃত (তিরমিযী, হা/৪০২; নাসাঈ, হা/১০৮০; ইবনু মাজাহ, হা/১২৪১; মিশকাত, হা/১২১৯)।

-ফযলে রাববী

 আতানারায়নপুর, রাজশাহী।


Magazine