কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : বর্তমানে অনেককে দেখা যাচ্ছে যে, তারা তাদের নিজের পরীক্ষার প্র‍্যাকটিক্যাল খাতা অন্যজনের মাধ্যমে সম্পন্ন করিয়ে নিয়ে তাদেরকে পারিশ্রমিক হিসেবে টাকা দিচ্ছে। এমন কর্ম কী উভয়ের জন্য বৈধ?

উত্তর: এমন জাতীয় কর্মসমূহ উভয়ের জন্যই বৈধ হবে না। কারণ তাতে ধোঁকা বিদ্যমান। আর ধোঁকা দেওয়া শরীআতে হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আমাদের ধোঁকা দিবে সে আমার দলভূক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১; ইবনু মাজাহ, হা/২২২৪)। অতএব তাদের ‍উচিত হবে এমনসব কর্মাবলী হতে বিরত থাকা এবং নিজের প্র্যাকটিকাল খাতা নিজেই লিখে জমা দেওয়া।

প্রশ্নকারী : রনি ইসলাম

বাউসা, রাজশাহী।


Magazine