কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : কত বছর বয়সে মেয়েদের পর্দা করা ফরয?

উত্তর : মেয়েরা প্রাপ্ত বয়স্কা হলে তাদের উপর পর্দা ফরয হয়। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের সন্তান-সন্তুতি বয়োপ্রাপ্ত হলে তারাও যেন অনুমতি প্রার্থনা করে যেমন অনুমতি প্রার্থনা করে থাকে তাদের বয়োজ্যোষ্ঠরা; এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন, আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আর বৃদ্ধ নারী, যারা বিবাহের আশা রাখে না, তাদের জন্য অপরাধ নেই, যদি তারা এমনভাবে বহির্বাস খুলে রাখে যাতে তাদের সৌন্দর্য প্রকাশ পায় না। তবে এটা হতে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ’ (নূর, ৫৯-৬০)। এই আয়াত প্রমাণ করে যে, প্রাপ্ত বয়স্কা হলে মেয়েদের উপর পর্দা ফরয (ফাতাওয়া আরকানিল ইসলাম, পৃ. ২৬৫)।

-সানজিদা খাতুন

 আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী।


Magazine