কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : কারো সন্তান হওয়ার সংবাদ শুনলে কী দু‘আ পড়তে হবে?

উত্তর : সন্তান হওয়ার সংবাদ শুনলে নির্দিষ্টভাবে কোন দু‘আ পড়ার প্রমাণ পাওয়া যায় না। তবে অবশ্যই এটা শুভ সংবাদের অন্তর্ভুই এমন শুভ সংবাদ শুনলে ‘আল-হামদুলিল্লাহ’ বলবে। সা‘দ ইবনু আবু ওয়াক্কাছ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুমিনের জন্য আশ্চর্য ব্যাপার, যদি তার প্রতি কোন কল্যাণ আপতিত হয়, সে আল্লাহ্র প্রশংসা করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে’... (মুসনাদে আহমাদ, হা/১৫৭৫; বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/৬৩৪৭; মিশকাত, হা/১৭৩৩)।

-নাহিদ বিন বেলাল

খানসামা, দিনাজপুর।


Magazine