কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): ২০ হাজার টাকা ঋণ করে তা দিয়ে আমি একটি মোবাইল কিনেছি। ধার করা টাকা হালাল ছিল। কিন্তু ধার পরিশোধের সময় যদি হারাম উপার্জিত টাকা দিয়ে দিই, তাহলে মোবাইলটি হালাল হবে কি? না হলে করণীয় কী?

উত্তর: ঋণ নিয়ে মোবাইল কেনা জায়েয নয়। কেননা ঋণ শুধু পরিবারের রুটি-রূযীর ব্যবস্থা করার জন্য নেওয়া যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদায় ‍ঋণ থেকে পরিত্রাণ চাইতেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাতে এই বলে দু‘আ করতেন, ‘হে আল্লাহ! আমি তোমার কাছে গুনাহ এবং ঋণ হতে পানাহ চাচ্ছি’। একজন প্রশ্নকারী বলল, হে আল্লাহর রাসূল! আপনি ঋণ হতে এত বেশি বেশি পানাহ চান কেন? তিনি জবাব দিলেন, ‘মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে, তখন মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা খেলাফ করে’ (ছহীহ বুখারী, হা/২৩৯৭)। ঋণ পরিশোধ ব্যতীত রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযা পড়েননি। অতএব, এর কোনো দিকই জায়েয নয়। লোন যদি নিয়েই ফেলে সেক্ষেত্রে হালাল টাকা দিয়েই সেটি পরিশোধ করতে হবে।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

রাজশাহী।

Magazine