উত্তর: নফল ছিয়ামের কাযা আদায় করা আবশ্যক নয়। বাড়িতে খাবার কিছু না থাকলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিয়াম রাখতেন এবং খাবার হাদিয়া দেওয়া হলে ছিয়াম ভেঙ্গেও ফেলতেন (ছহীহ মুসলিম, হা/১১৫৪)। তবে কাযা আদায় করতে পারে। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীদের জন্য খাবার প্রস্তুত করলেন। তিনি দাওয়াত দিলেন এবং তারা আসল। যখন তাদের সামনে খাবার রাখা হলো, তখন তাদের মধ্য হতে একজন ছাহাবী বললেন, আমি ছায়েম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমাদের ভাই পরিশ্রম করে খাবার প্রস্তুত করেছে এবং দাওয়াত দিয়েছে, এখন তুমি বলছ, আমি ছায়েম! তুমি ছিয়াম ছেড়ে দাও এবং চাইলে তার স্থানে অন্যদিনে ছিয়াম রেখো’ (বায়হাক্বী, হা/৮৩৬২)।
প্রশ্নকারী : আ. সামাদ
নরসিংদী।
