উত্তর : কোনো নির্দিষ্ট সভা-সমাবেশকে আমরা তখনই ইসলামী বা শরী‘আত সম্মত বলব, যখন তা শুধুমাত্র পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত হবে এবং সকল প্রকার বিদ‘আতী কর্মকাণ্ড ও কুসংস্কার থেকে মুক্ত হবে। আর এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা টঙ্গীর বিশ্ব ইজতেমাকে বিচার করি, তাহলে দেখব সেখানে জাল-যঈফ হাদীছের উপর আমল করা ও জন সম্মুখে পেশ করা হয় এবং বিদ‘আতী কর্মকাণ্ড আছে। যেমন- আখেরী মুনাজাত, যা কখনোই গ্রহণযোগ্য নয় (মুসলিম, হা/১৭১৮; মুসনাদে আহমাদ, হা/২৫৪৭২)। সাথে সাথে বহু কুসংস্কারও আছে। যেমন- অনেকে টঙ্গীর বিশ্ব ইজতেমাকে মক্কার হজ্জের সাথে তুলনা করেন এবং সামর্থ্যবান মুসলিম কমপক্ষে জীবনে একবার মক্কায় হজ্জ করতে না গিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন, যা ভ্রান্ত বিশ্বাস ও নিতান্তই কুফরী কর্মকাণ্ড।
-নাজনীন পারভীন
আক্কেলপুর, জয়পুরহাট।
