উত্তর : এনজিও হলো আন্তর্জাতিক অলাভজনক কোনো বেসরকারি সংস্থা, যারা সরকারের অনুমতিক্রমে স্বাধীনভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং যদি কোনো এনজিও সংস্থা শরী‘আত বহির্ভূত কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকে, তাহলে তাদের অর্থায়নে পরিচালিত মসজিদে ইমামতি করাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো এনজিও সংস্থা যদি শরী‘আত বহির্ভূত কর্মকা-; যেমন সূদ, পরিবার পরিকল্পনা, তরুণ-তরুণীর অবাধ মেলামেশা ও যৌনাচারে উৎসাহিত করার মতো কোনো কাজে জড়িত থাকে, তাহলে তাদের পরিচালিত মসজিদে ইমামতি করা যাবে না। কারণ তাদের মসজিদে ইমামতি করার মাধ্যমে তাদের শরী‘আত বিরোধী কাজকেই সমর্থন করা হয়, যা নিষিদ্ধ। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পাপ ও আল্লাহদ্রোহিতার কাজে সহযোগিতা করো না’ (মায়েদাহ, ২)।
-আহমাদ সেলিম
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
