কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): ফজরে যদি এমন সময়ে ওঠা হয় যে গোসল করার সময় নেই অর্থাৎ গোসলে করতে গেলে সূর্যোদয় শুরু হবে। অথচ সে রাতে স্ত্রীর সাথে মিলিত হয়েছে। তাহলে তায়াম্মুম করে ছালাত পড়তে পারবে কি?

উত্তর: কেউ যদি ফজরের সময়ের শেষদিকে ঘুম থেকে উঠে জুনুবী অবস্থায় থাকে এবং গোসল করতে গেলে সূর্য উঠে যাওয়ার আশঙ্কা থাকে, তবুও সে গোসল করবে, এরপর ছালাত আদায় করবে, যদিও এর মধ্যে সূর্য উঠে যায়। আবূ কাতাদা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ছাহাবীগণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তাদের ছালাতের সময় ঘুমিয়ে পড়ার কথা উল্লেখ করলেন। তখন তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘নিশ্চয়ই ঘুমের মধ্যে কোনো অবহেলা নেই। অবহেলা হলো জাগ্রত অবস্থায়। অতএব, তোমাদের কেউ যদি কোনো ছালাত ভুলে যায় অথবা ছালাতের সময় ঘুমিয়ে থাকে, তাহলে যখনই তার ছালাতের কথা স্মরণ হবে, তখনই সে তা আদায় করবে’ (আবূ দাঊদ, হা/৪৩৭; তিরমিযী, হা/১৭৭)। তবে এমতাবস্থায় তায়াম্মুম করেও ছালাত আদায় করতে পারে।

প্রশ্নকারী : মাহমুদ

সিরাজগঞ্জ।



Magazine