কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : প্রতিনিয়ত তাহাজ্জুদ পড়া কষ্টসাধ্য হলে সপ্তাহে ১/২ দিন পড়া যাবে কি?

উত্তর : তাহাজ্জুদের ছালাত নিয়মিত আদায় করা উচিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তুমি অমুকের মত হইও না, যে আগে তাহাজ্জুদের ছালাত আদায় করত তারপরে তাহাজ্জুদের ছালাত ছেড়ে দিয়েছে (ছহীহ বুখারী, হা/১১৫২; ছহীহ মুসলিম, হা/১১৫৯; মিশকাত, হা/১২৩৪)। তবে নিয়মিত আদায় করতে না পারলে গুনাহগার হবে না। কেননা এটি নফল ছালাত। আর যদি শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত আদায় করতে না পারে তবুও সে তাহাজ্জুদ ছালাতের পূর্ণ নেকী পাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে যায়, তখন সুস্থ এবং বাড়িতে থাকাকালীন সে যে আমল করত, সেই পরিমাণ নেকী তার আমলনামায় লিখে দেয়া হয়’ (ছহীহ বুখারী, হা/২৯৯৬; মিশকাত, হা/১৫২৯)।

-আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine