কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : বিড়ালে স্পর্শ করা পানি দিয়ে কি ওযূ করা যাবে?

উত্তর : বিড়ালের উচ্ছিষ্ট পবিত্র। তাই রুচি হলে তা খাওয়া-পান করা যায় এবং ওযূ করাও যায়। কাবশা বিনতে কা‘ব থেকে বর্ণিত, তিনি বলেন, আবু ক্বাতাদাহ রাযিয়াল্লাহু আনহু (তার স্বামী) আসলে আমি তাকে ওযূর পানি এগিয়ে দিলাম। একটি বিড়াল এসে সেই পানি পান করতে লাগল। তখন তিনি পাত্রটি তার দিকে কাত করে ধরলেন, যেন ভালভাবে পান করতে পারে। কাবশা বলেন, তিনি আমাকে তার দিকে তাকাতে দেখে বললেন, তুমি কি আশ্চর্য হচ্ছো? আমি বললাম, হ্যাঁ। তিনি তখন বললেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়। সে তোমাদের মাঝে ঘোরাফেরা করা একটি প্রাণী’ (আবুদাঊদ, হা/৭৫, সনদ ছহীহ)। 

-রিহাদ

কমলাপুর, ঢাকা।



Magazine