কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : মৃত ব্যক্তিকে মসজিদের ভিতরে দাফন করা যাবে কি? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কি মসজিদের ভিতরে দাফন করা হয়েছিল?

উত্তর : না, মৃত ব্যক্তিকে মসজিদের ভিতরে দাফন করা যাবে না। এমনকি মসজিদের সীমানার মধ্যেও তাকে দাফন করা যাবে না। আবু মারসাদ হতে বর্ণিত। তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, ‘তোমরা কবরের দিকে ছালাত আদায় কর না এবং কবরের উপর বসো না’ (ছহীহ মুসলিম, হা/৯৭২; নাসাঈ, হা/৭৬০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে, তার উপর বসতে ও তার উপর ঘর নির্মাণ করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৭০)। সুতরাং যে মসজিদে করব আছে সেখানে ছালাত হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মসজিদে নয় বরং তার বাড়ীতে দাফন করা হয়েছিল।

-নাইম ইসলাম

পবা, রাজশাহী।


Magazine