কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): ছিয়াম রেখে রক্ত পরীক্ষা করা বা ডায়ালাইসিস করা যাবে কি? করলে ছিয়াম ভঙ্গ হবে কি?

উত্তর: প্রয়োজনে ছিয়াম অবস্থায় রক্ত পরীক্ষা করা যাবে এবং তা করলে ছিয়াম ভঙ্গ হবে না। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় হিজামা করেছেন এবং ছিয়াম অবস্থায়ও হিজামা করেছেন (ছহীহ বুখারী, হা/১৯৩৮)। কিন্তু ছিয়াম অবস্থায় ডায়ালাইসিস করলে ছিয়াম ভঙ্গ হয়ে যায়, কেননা রক্তের সাথে পুষ্টি দেহে প্রবেশ করে থাকে (মাজমূ‘ ফাতাওয়া ইবনু বায, ১৫/২৭৫; মাজমূ‘ ফাতাওয়া ইবনু উছায়মীন, ১৯/২৭২)।

প্রশ্নকারী : হাসান আলী

চুয়াডাঙ্গা।


Magazine