কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : ওযূ-গোসলের পরও যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তাহলে করণীয় কী?

উত্তর : এটি ঋতুস্রাব নয়। এটি একপ্রকার মেয়েলী অসুখ। যা হায়েয বা ইস্তিহাযারও অন্তর্ভুক্ত নয়। এর হুকুম পেশাব-পায়খানা হতে পবিত্র হওয়ার মতো। সুতরাং কোনো মহিলার এমন স্রাব বের হতে থাকলে তিনি প্রত্যেক ছালাতের জন্য ওযূ করে নিলেই যথেষ্ট হবে এবং পবিত্র নারীর মতো স্বামীর সাথে মিলনসহ যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে পারবে। উরওয়া ইবনু যুবাইর রাযিয়াল্লাহু আনহু ফাতিমা বিনতে আবু হুবাইশ রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেন যে, ফাতিমা সর্বদা ইস্তেহাযায় আক্রান্ত হতেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, যখন হায়েযের রক্ত হয় তখন তা কালো রক্ত হয়, যা সহজে চেনা যায়। এমতাবস্থায় ছালাত হতে বিরত থাকবে। যখন ভিন্ন রক্ত হবে, তখন ওযূ করবে এবং ছালাত আদায় করবে। কেননা এটা শিরার রক্ত (আবুদাঊদ, হা/২৮৬; নাসাঈ, হা/২১৫; মিশকাত, হা/৫৫৮; ফিকহুস সুন্নাহ, ১/৬৮ পৃ.)। উম্মু আতিয়্যা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মেটে ও হলুদ রং হায়েযের মধ্যে গণ্য করতাম না (ছহীহ বুখারী, ‘হায়েয’ অধ্যায়, অনুচ্ছেদ ‘হায়েযের দিনগুলো ছাড়া হলুদ এবং মেটে রং দেখা’)।

-পাখি

 গোপালগঞ্জ।


Magazine