কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : গাছের নীচে পড়ে থাকা ফল মালিককে না বলে খাওয়া যাবে কি?

উত্তর : গাছের নিচে পড়ে থাকা ফল খাওয়া যাবে। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় পড়ে থাকা একটি খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি খেজুরটি নিয়ে বললেন, আমি ছাদাকার খেজুর বলে আশঙ্কা না করলে খেয়ে নিতাম (ছহীহ বুখারী, হা/২৪৩১; ছহীহ মুসলিম, হা/১০৭১)। অপর বর্ণনায় নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় (ক্ষুধার্ত হ’লে) ফল খাও, তবে বেঁধে নিয়ে যেয়ো না’ (ইবনু মাজাহ, হা/২৩০১)।

-আরীফুল ইসলাম

মহাদেবপুর, নওগাঁ।


Magazine